1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

রাজশাহী দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়া র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবটির প্রতিপাদ্য ছিলো “দুর্যোগ আগাম সর্তকবার্তা’ সবার জন্য কার্যব্যবস্থা

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে দুর্গাপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা। এসময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহবুবা আক্তার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব,মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, দুর্গাপুর পৌরসভার প্যানেল মেয়র একরামুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা,উপজেলা মৎস্য অফিসার আমিরুল ইসলাম,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মোহমমদ আলী, উপজেলা দারিদ্র বিমোচন অফিসার নজরুল ইসলাম,দুর্গাপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদ আলী প্রমুখ।

এছাড়াও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team