1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নারী নিহত - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ মে, ২০২২

সাতক্ষীরায় আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাবেয়া খাতুন (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মে) সকালে জেলার কালিগঞ্জ ডিগ্রি কলেজের সামনে সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।

নিহত রাবেয়া খাতুন কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের আব্দুস সামাদের স্ত্রী।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মামলার হাজিরা দিতে সকালে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে সাতক্ষীরা আদালতে যাচ্ছিলেন রাবেয়া। কালিগঞ্জ ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন রাবেয়া। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

বিএ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team