1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
তানোরে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

তানোরে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে দেড় বছর বয়সের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ১৫ বছরের কিশোর সুবজ আলীকে আটক করেছে পুলিশ।

পরে তাকে শুক্রবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটককৃত কিশোরের বাড়ি উপজেলার কলমা ইউপির নয়টিপাড়া গ্রামে। তার পিতার নাম ইসমাইল হোসেন। সে ওই ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর ও সাবেক চেয়ারম্যান বদরুদ্দোজা রমজানের ভাতিজা।

মামলার এজাহার ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, সম্প্রতি ৯ জুন সকালে তানোর উপজেলার একটি গ্রামে শিশুটির মা এক বাড়িতে কাজ করতে যায়। এসময় তাঁর সঙ্গে দেড় বছর বয়সের ওই শিশু কন্যাও ছিল। একপর্যায়ে অভিযুক্ত কিশোর শিশুটিকে খেলাধুলার কথা বলে আড়ালে নিয়ে যায়। শিশুটির মায়ের অভিযোগ, ঘটনার কিছুক্ষণ পর শিশুটির কান্নার শব্দ শুনে তার মা অভিযুক্তের বাড়ির একটি কক্ষে প্রবেশ করে।

সেখানে শিশুটিকে ধর্ষণের অবস্থায় দেখতে পায়। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ১০ জুন তানোর থানায় একটি মামলা করে। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, শিশু ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামী সুবজ আলীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team