1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ট্রাকের চাকায় পিষ্ট ২ মোটরসাইকেল আরোহী - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

ট্রাকের চাকায় পিষ্ট ২ মোটরসাইকেল আরোহী

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুন, ২০১৯

খবর ২৪ ঘণ্টা ডেস্ক: পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মানিক হোসেন (২৫) ও নয়ন ইসলাম (২২) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাতে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের ব্যারিস্টার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মানিক পঞ্চগড় সদর উপজেলার বাদিয়াগছ গ্রামে বাসিন্দা ও নয়নের বাড়ি একই উপজেলার সাহেবিজোত গ্রামে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ আহম্মদ জানান, পঞ্চগড়ের বাদিয়াগছ গ্রাম থেকে মানিক ও নয়ন মোটরসাইকেলে শহরে যাচ্ছিল।

সদর উপজেলার ব্যারিস্টার বাজার রাস্তায় গেলে তেঁতুলিয়া থেকে পাথরবোঝাই একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মানিক মারা যান। আহত নয়নকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

তবে ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও এর চালক পালিয়েছে বলে জানান ওসি।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team