1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
চিরকুট লিখে বিশ্ববিদ্যালয় ছাত্রে আত্মহত্যা - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

চিরকুট লিখে বিশ্ববিদ্যালয় ছাত্রে আত্মহত্যা

  • প্রকাশের সময় : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাহজালাল হল-সংলগ্ন আলম কটেজ থেকে অনিক চাকমা নামের এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে পুলিশ শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, শাহজালাল হলের বিপরীতে এস আলম কটেজের ২১২ নম্বর রুমে থাকতেন মেরিন সায়েন্স বিভাগের ছাত্র অনিক চাকমা। আগের রাতে যথারীতি ঘুমাতে গেলেও সোমবার (৩ জানুয়ারি) বেলা ১১টা পর্যন্ত রুমের দরজা না খোলায় এবং ডাকাডাকি করেও তার কোনো সাড়া না পাওয়ায় পুলিশকে সংবাদ দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর শহীদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। ভেতর থেকে দরজা, জানালা বন্ধ ছিল। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।’

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কাদের বলেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আমরা এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছি। হত্যা না আত্মহত্যা সেটা ময়নাতদন্তের পর জানা যাবে। প্রাথমিকভাবে আমরা আত্মহত্যা বলে ধরে নিচ্ছি। তবে সে চিরকুট লিখে গেছেন।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team