1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
চাঁদাবাজি মামলায় চেয়ারম্যান গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

চাঁদাবাজি মামলায় চেয়ারম্যান গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেনকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুন) ভোরে ওই ইউনিয়নের শ্রুতিধর এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন কালীগঞ্জ থানা পুলিশ।

চেয়ারম্যান প্রতিনিয়ত ঠিকাদারকে হয়রানি করে এবং চাঁদা দাবি করায় চাঁদাবাজির মামলা দায়ের করেন এলাহী বকস নামে এক ঠিকাদার।

অভিযোগ সূত্রে জানা গেছে, ওই উপজেলার ভোটমারী ইউনিয়নের বড় দীঘিরপাড় এলাকায় একটি সড়ক নির্মাণের ঠিকাদারী করছেন এলাহী বকস নামে এক ঠিকাদার। কিন্তু চেয়ারম্যান ফরাদ হোসেন বিভিন্নভাবে ঠিকাদারকে হয়রানি এবং চৌকিদার দিয়ে ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে ৪ থেকে ৫ লাখ টাকার চাঁদা দাবি করেন। টাকা না দিলে কাজ বন্ধ রাখার কথা বলেন।

এ ঘটনায় গত ২৬ জুন ভোটমারী ইউনিয়ন চেয়ারম্যান ফরহাদ হোসেনের বিরুদ্ধে ৪ থেকে ৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ দায়ের করেন ঠিকাদার।

তবে ঠিকাদার এলাহী বকস বলেন, কাজ শুরু করার পর থেকেই চেয়ারম্যান আমার কাজে বিভিন্ন সময় বাঁধা সৃষ্টি করে। এছাড়া এলাকার লোকজনদের ভুল বুঝিয়ে নানাভাবে আমার কাজের হয়রানি করছে। পরে চেয়ারম্যান চৌকিদার দিয়ে আমাকে এবং আমার ছেলেকে ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে চাঁদা দাবি করেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গেলাম রসুল জানান, একটি চাঁদাবাজির মামলায় ভোটমারী ইউনিয়ন চেয়ারম্যান ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team