
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলা উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন করা হয়েছে। রোববার ( ১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন- নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের সাংসদ জামায়াতের নেতা মো: এনামুল হক।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ শেষে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ইউএনও রিফাত আরার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোহসিনা পারভীনের সঞ্চালনায় এসময় স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা মৎস্য কর্মকর্তা রুজিনা পারভীন। বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.জেড.এম. নাহিদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আশিষ কুমার দেবনাথ প্রমুখ।
এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার প্রল্লাদ কুমার কুন্ডু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ দেবনাথ, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ জেলে ও মৎস্য চাষী ও আড়ৎদার এবং খামারিরা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।