1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গোদাগাড়ীতে কৃষি রূপান্তরের বার্তা নিয়ে অনুষ্ঠিত ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬’ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

গোদাগাড়ীতে কৃষি রূপান্তরের বার্তা নিয়ে অনুষ্ঠিত ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬’

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে কৃষি উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতির রূপান্তরের লক্ষ্যে বর্ণাঢ্য পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬’।

২০২৫–২০২৬ অর্থবছরে বাস্তবায়নাধীন “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” প্রকল্পের আওতায় সোমবার (৯ জুন) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়।

গোদাগাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমান।

বক্তারা বলেন, দেশের কৃষি খাতকে আধুনিকায়ন, গ্রামীণ অর্থনীতির শক্তিশালীকরণ, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নতুন উদ্যোক্তা তৈরিতে ‘পার্টনার’ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাঠ পর্যায়ের কৃষকদের জলবায়ু-সহনশীল, আধুনিক ও লাভজনক কৃষি ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে ফিল্ড স্কুলগুলো কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নাসির উদ্দিন এবং ডিএই রাজশাহী অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মো. আব্দুল লতিফ। তারা মাঠ পর্যায়ে কৃষি উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ। তিনি উপজেলার সামগ্রিক কৃষি পরিস্থিতি ও সম্ভাবনা সম্পর্কে ধারণা দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান। তিনি বলেন, এই প্রকল্পের সুফল কাজে লাগিয়ে কৃষকরা নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটানোর পাশাপাশি দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।

সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষি কর্মকর্তা, মাঠকর্মী, কৃষি উদ্যোক্তা এবং বিপুল সংখ্যক সফল কৃষক অংশগ্রহণ করেন। পরবর্তীতে কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি ও পুষ্টি সচেতনতা বিষয়ে বিশেষ সেশন অনুষ্ঠিত হয়।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team