1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গাজীপুরে বাসচাপায় প্রাণ হারালেন ৪ জন - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

গাজীপুরে বাসচাপায় প্রাণ হারালেন ৪ জন

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

গাজীপুরে বাসচাপায় ভ্যানযাত্রীসহ চারজন নিহত হয়েছে। মরদেহগুলো উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়ার ফারিশতা রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের তেলিপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় বসুমতি পরিবহণের একটি যাত্রীবাহীবাস তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরও একজন।

গাজীপুরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু জানান, নগরের তেলিপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বসুমতি পরিবহনের বাসেরচাপায় ভ্যানের ৩ যাত্রী ও এক পথচারী নিহত হয়েছেন।। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team