1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গাজীপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

গাজীপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

খবর২৪ঘন্টা ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাবিবপুর বিশ্বাসপাড়া এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত আবু হানিফের বিরুদ্ধে মাদক, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে থানায় ৯টি মামলা রয়েছে। আবু হানিফ (৪০) মাদারীপুরের কালকিনি থানার সাহেব রামপুর গ্রামের কাঞ্চন সিকদারের ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার হাবিবপুর গ্রামে থাকতেন।

গাজীপুরের পুলিশ সুপার সামসুন্নাহার জানান, গুলিবিনিময়কালে পুলিশের একজন এসআই, একজন এএসআই ও দুইজন কনস্টেবলসহ পুলিশের চার সদস্য আহত হন। আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিন রাউন্ড কার্তুজ, মাদক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।আবু হানিফের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় অস্ত্র, মাদক, ডাকাতি, সন্ত্রাসী, মারামারিসহ বিভিন্ন অভিযোগে ৯টি মামলা রয়েছে বলে তিনি জানান।

বৃহস্পতিবার নিহত আবু হানিফের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এএইচআর

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team