1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গাজীপুরে ডাকাত সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

গাজীপুরে ডাকাত সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জানুয়ারী, ২০১৯

খবর২৪ঘণ্টা ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রাথুরা এলাকায় গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।

জানা যায়, কালীগঞ্জ উপজেলার রাথুরা এলাকায় মৃত মঞ্জু মিয়ার বাড়িতে একদল ডাকাত হানা দেয়। এ সময় ডাকাতরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে মোবাইল ও স্বর্ণলঙ্কার লুট করে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় মঞ্জু মিয়ার স্ত্রী ও দুই মেয়ে চিৎকার শুরু করলে এলাকাবাসী এগিয়ে আসে। পরে এলাকায় মাইকিং করলে এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করে রাথুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই দুই ডাকাতকে আটক করে। এ সময় এলাকাবাসী তাদের গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) পঙ্কজ দত্ত জানান, খবর পেয়ে পুলিশ রাতে মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team