1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
কপ্টার নামার অনুমতি দিল না প্রশাসন; রবিবার শিলিগুড়িতে অনিশ্চিত রাহুলের সভা - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

কপ্টার নামার অনুমতি দিল না প্রশাসন; রবিবার শিলিগুড়িতে অনিশ্চিত রাহুলের সভা

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯

খবর ২৪ ঘণ্টা ডেস্ক:শিলিগুড়িতে রাহুল গান্ধীর কপ্টার নামার অনুমতি না মেলায় কংগ্রেসের নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির দাগাপুরে কংগ্রেসের জনসভার জন্য রাহুল গান্ধীর কপ্টার নামার অনুমতি দেয়নি জেলা প্রশাসন। রবিবার ওই সভা হওয়ার কথা ছিল। এনিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সস্তা, অসাংবিধানিক রাজনীতি করছেন বলে অভিযোগ কংগ্রেসের। এর আগে উত্তরবঙ্গে অমিত শাহ ও যোগী আদিত্যনাথের কপ্টার নামা নিয়ে টালাবাহানা তৈরি হয়।

রাজ্য কংগ্রেস নেতা ও দার্জিলিং লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী শঙ্কর মালাকার সংবাদমাধ্যমে বলেন, জেলা প্রশাসনের এই সিদ্ধান্ত প্রমাণ করে তৃণমূল কংগ্রেস এখন ভয় পাচ্ছে। এর জন্য বিরোধী দলের বিরুদ্ধে সস্তা ও অসাংবিধানিক পদক্ষেপ নিচ্ছে। রাহুল গান্ধীর সভার জন্য প্রশাসনের অ্যাপে নির্দিষ্ট পদ্ধতি মেনে আবেদন করা হয়েছিল। কিন্তু ১৪ এপ্রিল রাহুলের সভার জন্য কপ্টার নামার অনুমতি দেয়নি প্রশাসন।

এদিকে, ১৪ এপ্রিল কপ্টার নামার অনুমতি না মেলায় এখন অনিশ্চিত রাহুলের সভা। ১৮ এপ্রিল দ্বিতীয় দফার ভোটগ্রহণ। তার আগে ফের কোনও নতুন কোনও দিনে রাহুল আসতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এনিয়ে শিলিগুড়ির পুলিস কমিশনার বি এল মিনা জানিয়েছেন, কংগ্রেস কপ্টার নামার অনুমতি চেয়েছিল। কিছু বিশেষ কারণে তা দেওয়া যায়নি। কিন্তু ওরা কোনও বিকল্প ব্যবস্থার কথাও বলেনি।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team