1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯

খবর২৪ঘণ্টা ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- নাজিম উদ্দিন (৬০) ও জয়নাল আবেদীন (৭৫)। নিহত দু’জন সম্পর্কে চাচা-ভাতিজা। তাদের বাড়ি নরসিংদী জেলা সদর উপজেলার ছোয়াং এলাকায়।

সোমবার মাগরিবের সময় মদিনা জিনের পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বাংলাদেশ থেকে ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে গিয়েছিলেন তারা। ওমরা পালন শেষে তারা মদিনা জিয়ারতে যান। সেখান থেকে ওয়াদি আল জিন্নীতে জিনের

পাহাড় দেখতে গিয়েছিলেন চাচা-ভাতিজা। তখন হঠাৎ পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেট কার তাদের ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। এসময় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলেও জানা গেছে।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team