1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ মে, ২০২৪

সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুই জন নিহত হয়েছে।

শুক্রবার (১০ মে) বেলা ১১টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যুগনিদহ ও বেলা সাড়ে ১১টার দিকে বাঘাবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন শাহজাদপুর উপজেলার টোটিয়ারকান্দা গ্রামের সেলিম শেখের স্ত্রী নারগিস বেগম ও শোলাচাপড়ি গ্রামের ভোলা প্রামাণিকের ছেলে আরশেদ প্রামাণিক।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এস আই) শফিক বলেন, সকালে শাহজাদপুর থেকে মাটি বহনকারী একটি ডাম্পট্রাক উল্লাপাড়ার দিকে যাচ্ছিল। ডাম্পট্রাকটি শাহজাদপুর উপজেলার যুগনিদহ ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী পথচারীকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে।

অপর দিকে বেলা সাড়ে ১১টার দিকে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়িতে ট্রাক-মোটরসাইকেল-সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে সিএনজি যাত্রী আরশেদ প্রামাণিক নিহত হয়েছেন।

বিএ…

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team