1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সারাদেশে ১০১৬ প্লাটুন বিজিবি মোতায়েন - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

সারাদেশে ১০১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮

খবর২৪ঘণ্টা ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষার্থে আজ থেকে ঢাকাসহ সারাদেশে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ মোহসিন রেজা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আজকের মধ্যেই ঢাকাসহ সারাদেশে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন কার্যক্রম সম্পন্ন করা হবে।’

ইতোমধ্যে কুমিল্লা ও চাঁদপুরের ১৭টি সংসদীয় আসনে মঙ্গলবার সকাল থেকে বিজিবি মোতায়েন শুরু করা হয়েছে।

কুমিল্লার বিজিবি-১০ এর অধিনায়ক লে. কর্নেল আবু মো. মহিউদ্দিন জানান, নির্বাচনপূর্ব শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে কুমিল্লা ও চাঁদপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে। এ দুই জেলার গুরুত্বপূর্ণ সড়ক এবং এলাকাগুলোতে টহল জোরদার করছে।

অন্যদিকে চাঁদপুরের জেলা প্রশাসক মাজেদুর রহমানও ওই জেলায় বিজিবি মোতায়েনের তথ্য নিশ্চিত করেছেন।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team