1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সাংবাদিক রাব্বানী ও হেনার মায়ের মৃত্যুতে রাজশাহী মহানগর প্রেসক্লাব ও আরআরইউ’র শোক - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

সাংবাদিক রাব্বানী ও হেনার মায়ের মৃত্যুতে রাজশাহী মহানগর প্রেসক্লাব ও আরআরইউ’র শোক

  • প্রকাশের সময় : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

রাজশাহী মহানগর প্রেসক্লাব (আরএমপিসি) এবং রাজশাহী রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা রাব্বানী ও সাংগঠনিক সম্পাদক আবু হেনা মোস্তফা জামানের “মা” মোসাঃ হাজেরা বেগম (৭৫) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজশাহী মহানগর প্রেসক্লাব।

এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন আরআরইউ সভাপতি এস এম আব্দুল মুগনী নীরো ও সাধারণ সম্পাদক মুহাঃ আব্দুল আউয়াল অপর দিকে রাজশাহী মহানগর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মঈন উদ্দিন বিবৃতিতে নেতৃদ্বয় মোসাঃ হাজেরা বেগমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমাবেদনা প্রকাশ করেন।

রাজশাহী মহানগরীর কাজলা অক্ট্রোয় মোড় (১৫২), এলাকার মোসলেম উদ্দীনের সহধর্মিনী মোসাঃ হাজেরা বেগম ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহহি রাজিউন)।
শনিবার(৫ ফেব্রুয়ারী) সকাল সোয়া ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৩২নং ওয়ার্ডে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলে, দুই মেয়ে এবং নাতি-নাতনিসহ ও অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team