1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
শিশুকে বাঁচাতে গিয়ে নিহত ২ - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০৬ মে ২০২৬, ০১:০০ অপরাহ্ন

শিশুকে বাঁচাতে গিয়ে নিহত ২

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: কুমিল্লার হোমনায় পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে পথচারী ওই শিশু। বুধবার রাত সোয়া ৮টার দিকে জেলার হোমনা উপজেলার কাশিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার মুরাদনগর উপজেলার ঘোড়াশাল গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে সাহাবুদ্দিন (৩৫) ও আবুল হোসেনের ছেলে রাজু আহমেদ (২৭)।

হোমনা থানার ওসি মো. আবুল কায়েস আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেলে করে দু’জন মুরাদনগরের দিকে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ রাস্তা পারাপারের জন্য মোটরসাইকেলের সামনে চলে আসে এক শিশু। তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে অপরদিক থেকে আসা সিমেন্ট বোঝাই ট্রাকের নিচে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই দুই ব্যক্তি নিহত হন। এ সময় আহত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team