1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
শিবগঞ্জ সীমান্তে ৫০ বোতল ইস্কাফ সিরাপ জব্দ - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

শিবগঞ্জ সীমান্তে ৫০ বোতল ইস্কাফ সিরাপ জব্দ

  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৫০ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১১ নভেম্বর) মধ্যরাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামে এ অভিযান পরিচালনা করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এ সময় মালিকবিহীন অবস্থায় এসব সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তেলকুপি বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮০/২-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তেলকুপি গ্রামের ঈদগাহসংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৫০ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় সিরাপগুলোর কোনো মালিককে শনাক্ত করা সম্ভব হয়নি।

উদ্ধার করা সিরাপের বিষয়ে বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team