
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার একটি বটগাছের গোড়া থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বুধবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের লেখাটালার মোড়ে অভিযান চালিয়ে ককটেল দুটি উদ্ধার করা হয়।
এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবির একটি অভিযানিক দল জানতে পারে, লেখাটালার মোড়ের একটি বটগাছের গোড়ায় অবিস্ফোরিত ককটেল পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। তথ্যের সত্যতা যাচাই করে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় দলটি। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক তল্লাশি চালিয়ে সাদা কসটেপে মোড়ানো একটি এবং কালো কসটেপে মোড়ানো আরেকটি ককটেল উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, অভিযানকালে ঘটনাস্থল ও আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধার করা ককটেলগুলো দেশের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা সেখানে মজুত করে রেখেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।