1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
লালপুরে আম গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

লালপুরে আম গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুরে একটি আম বাগানের আম গাছ থেকে নাজমুল হোসেন (৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার মোড়দহ গ্রামের রঘুনাথপুর-বাহাদুরপুর সড়কের পাশের একটি আমগাছ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নাজমুল হোসেন ওই গ্রামের পাঁচু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা মাঠে কাজে যাওয়ায়র পথে ওই বাগানের একটি আম গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ওই লাশ উদ্ধার করে।
লালপুর থানার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম জানান, ‘লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠনো হবে। তিনি আরো জানান, তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এ বিষয়ে মামালা প্রক্রিয়াধীন রয়েছে।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team