1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাসিক মেয়রের দ্রুত সুস্থ্যতা কামনায় সকল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন

রাসিক মেয়রের দ্রুত সুস্থ্যতা কামনায় সকল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা জনাব এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয়ের দ্রুত সুস্থতা কামনায় মহানগরীর সকল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ জানুয়ারী) বাদ জোহর নগরীর মসজিদ সমূহে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এদিকে উলামা কল্যান পরিষদের প্রধান পৃষ্ঠপোষক মাননীয় সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের করোনা থেকে দ্রুত আরোগ্য কামনায় রবিবার সকালে জামিআ দারুল উসওয়াহ মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উলামা কল্যাণ পরিষদ আয়োজিত দোয়া মাহফিলে মাননীয় মেয়রের করোনা থেকে মুক্তির জন্য খতমে খাজেগান এবং দোয়া ইউনুস পাঠ করে দোয়া কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী উলামা কল্যাণ পরিষদের উপদেষ্টা মুফতি শাহাদাত আলী, সভাপতি মাওলানা আব্দুল গনী, সহ-সভাপতি মাওলানা মুকাদ্দামুল ইসলাম, সাধারণ সম্পাদক মুফতী মোহাম্মদ ওমর ফারুক, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবীর সেন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ ইলিয়াস আলী, সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন সহ উলামা কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team