1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রামেক হাসপাতালে র‌্যাবের অভিযান, দালাল চক্রের ৭ সদস্য আটক - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

রামেক হাসপাতালে র‌্যাবের অভিযান, দালাল চক্রের ৭ সদস্য আটক

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে অভিযান চালিয়ে দালাল চক্রের সাত সদস্যকে আটক করেছে র‌্যাবের সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের অপরাধের ধরন বিবেচনায় বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে রামেক হাসপাতালের বহির্বিভাগে গোয়েন্দা নজরদারি চালায় র‌্যাব ৫ এর সদস্যরা। এ সময় রোগী ও তাদের স্বজনদের বিভিন্নভাবে প্রভাবিত করে চিকিৎসাসেবা ও পরীক্ষা নিরীক্ষার নামে অন্যত্র নেওয়ার চেষ্টা এবং দালালি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে সাতজনকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযান শেষে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিত সরকার। আদালত আটক ব্যক্তিদের অপরাধের ধরন বিবেচনায় বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, রামেক হাসপাতালের বহির্বিভাগ ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে একটি দালালচক্র সক্রিয় রয়েছে। চক্রটির সদস্যরা হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের টার্গেট করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, চিকিৎসা, অ্যাম্বুলেন্স এবং দ্রুত সেবা পাইয়ে দেওয়ার কথা বলে প্রলোভন দেখায়। পরে তাদের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নেওয়ার চেষ্টা করা হয়।

সাজাপ্রাপ্তদের মধ্যে মো. দুলাল, আহসান আলী, মো. রনি, মুন্না বাবু দত্ত, শরিফুল, জাকির, মো. তালিমুল ইসলাম ও মো. বিপ্লবের নাম উল্লেখ করা হয়েছে।

অভিযান চলাকালে র‌্যাব ৫ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team