1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাবিতে ফাইফ-জি ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

রাবিতে ফাইফ-জি ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের উদ্যোগে ও আইসিটি সেন্টারের সহযোগিতায় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ও দ্রুতগতির ওয়াই-ফাই সেবা সম্প্রসারণের অংশ হিসেবে প্রথম পর্যায়ে হাইস্পিড ফাইফ-জি ওয়াইফাই সার্ভিস চালু করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে অবস্থিত স্যুভেনির শপ এরিয়া এবং কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এই ফ্রি হাইস্পিড ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। পর্যায়ক্রমে ক্যাম্পাসের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানেও এই সুবিধা সম্প্রসারণ করা হবে।

এতে আরও বলা হয়, ‘আরইউ ওয়াইফাই ফাইফ-জি’ নামে নেটওয়ার্কটি যে কোনো ফাইফ-জি সমর্থিত ওয়াইফাই ডিভাইস- স্মার্টফোন, ট্যাব বা ল্যাপটপে দেখা যাবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা (যাদের ইন্টারনেট আইডি রয়েছে) নিজ নিজ আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা এই সেবা ব্যবহার করতে পারবেন।

উল্লেখ্য, গত ২৫ মার্চ দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দ্রুত ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সভায় প্রাথমিকভাবে ৬০ কার্যদিবসের মধ্যে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, কমনরুম ও ক্যাফেটেরিয়ায় ফ্রি ওয়াইফাই সুবিধা নিশ্চিত করার সিদ্ধান্ত হয়। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসহ অন্যান্য শিক্ষা ও গবেষণা অবকাঠামোতেও এ সুবিধা সম্প্রসারণ করা হবে বলে সভায় জানানো হয়।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team