1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী রেল স্টেশনে অগ্রিম টিকিটের জন্য আগের রাত থেকেই যাত্রীদের ভিড় - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

রাজশাহী রেল স্টেশনে অগ্রিম টিকিটের জন্য আগের রাত থেকেই যাত্রীদের ভিড়

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মে, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী রেল স্টেশনে আজ ২৯ মে থেকে অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। অগ্রিম টিকিটের জন্য টিকিট প্রত্যাশীরা গতকাল মঙ্গলবার ২৮ মে রাত থেকে রেল স্টেশনের টিকিট কাউন্টারের সামনে অবস্থান নেয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের অগ্রিম ফিরতি টিকিট ২৯ মে থেকে ২ জুন পর্যন্ত পর্যায়ক্রমে বিক্রি করা হবে। যা দিয়ে ৭ থেকে ১১ তারিখ পর্যন্ত ভ্রমণ করা যাবে। একজন

রাজশাহী রেল স্টেশনে নারী যাত্রীরাও ভিড় জমায়

ব্যক্তি একসাথে চারটি টিকিট ক্রয় করতে পারবে। আজ ২৯ মে সকাল ৯টার টিকিট কেনার জন্য টিকিট প্রত্যাশীরা মঙ্গলবার রাত থেকেই কাউন্টারের সামনে অবস্থান নেয়। অনেককে আবার চেয়ার নিয়ে লাইনে বসে থাকতে দেখা যায়। কেউ কেউ আবার দাঁড়িয়ে থাকতে না পেরে লাইনেই শুয়ে পড়ে। মেয়েদের লাইনেও অগ্রিম টিকিটের জন্য সিরিয়াল দেখা যায়। উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে র‌্যাব-৫ এর পক্ষ থেকে রেল স্টেশনে সাদা পোশাকে ব্যাপক নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team