1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহী বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে পিস্তল ও গুলি উদ্ধার - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

রাজশাহী বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে পিস্তল ও গুলি উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী বিমান বন্দরে নিরাপত্তা তল্লাসী চালানোর সময় নভোএয়ারের এক যাত্রীর কাছ থেকে একটি লাইসেন্স করা বিদেশী পিস্তল ও ২৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ওই যাত্রীর নাম এসএম হাসান। তিনি নগরীর উপশহর এলাকার মশিউর রহমানের পুত্র।রাজশাহী বিমানবন্দরের ম্যানেজার সেতাফুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুর পৌনে ১২ টায় রাজশাহী-ঢাকা রুটের নভোএয়ারের যাত্রী ছিলেন তিনি। নিরাপত্তা তল্লাসীর সময়

তার কাছে একটি বিদেশী পিস্তল ও ২৭ রাউন্ড গুলি পাওয়া যায়। উদ্ধারের পর ওই যাত্রী জানিয়েছেন, অস্ত্র আগাম জমাদানের বিষয়টি তিনি জানতেন না। তবে বয়স বিবেচনায় বিমান কর্তৃপক্ষ ওই যাত্রীকে অস্ত্র বহনে সম্মতি দেয়নি। তাই তার অস্ত্রটি বিমান বন্দর থানায় জমা দেয়া হয়েছে। ঢাকা থেকে ফিরে তিনি অস্ত্রটি তুলতে পারবেন। তিনি অস্ত্রটি রেখেই নভোএয়ারে ঢাকার পথে রওনা হন।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team