1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীর মেয়ে বিষপানে ঢাকায় আত্মহত্যা! - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

রাজশাহীর মেয়ে বিষপানে ঢাকায় আত্মহত্যা!

  • প্রকাশের সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী ঋতু কর্মকার নিপা (২৩) বিষপানে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার দুপুর ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ছোট ভাই বিজয় কুমার কর্মকার। ঋতু কর্মকার নিপা রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারের নিপেন কর্মকারের মেয়ে। ঋতু কর্মকার নিপা ঢাকা রসুলপবাগের এক মেসে থাকতেন। তিনি ঘাসমারা জাতীয় বিষপান করে আত্মহত্যা করেছেন বলে জানান শাহবাগ থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ সুমন।

জানা যায়, ঋতু কর্মকার নিপা ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ভর্তি হন। সেখান থেকে ২০২০ সালে মাস্টার্স সম্পন্ন করেন। লেখাপড়া করা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব রাজশাহী কলেজের (ঢুসার্ক) সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি মাস্টার্স সম্পন্ন করে ঢাকা রসুলপবাগের এক মেসে থেকে বিসিএস ও আমেরিকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

এ বিষয়ে তার ছোট ভাই বিজয় কর্মকার বলেন, মাস্টার্স সম্পন্ন করেও চাকরি বা কোনো ব্যবস্থা হচ্ছিল না বলে বেশ কিছু দিন থেকে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

বিজয় আরও জানান, শুক্রবার সকালে বিষপানের পর তিনি ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে তার বান্ধবীর কাছে যান। সেখানে বান্ধবীকে ঘটনা জানানোর সঙ্গে সঙ্গে মেডিকেলের ইমার্জেন্সি বিভাগে ভর্তি করা হয়। সেখানে তার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন শনিবার দুপুর ১২টার দিকে মৃত্যু হয়।

জ/ন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team