1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে ৫৯৪ বোতল দেশী মদসহ মাদক ব্যবসায়ী আটক - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

রাজশাহীতে ৫৯৪ বোতল দেশী মদসহ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২০

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে ৫৯৪ বোতল দেশি মদসহ মাদক ব্যবসায়ী সাদ্দাম আলী (২৩) কে আটক করেছে র‌্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী মান্দা থানায় চোয়াপুর গ্রামের মৃত মকবুলের ছেলে। রোববার রাত সোয়া ১১টার দিকে র‌্যাবের একটি দল রাজশাহী মহানগর রাজপাড়া থানাধীন বাজে সিলিন্দা গ্রামস্থ বাশের আড্ডা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
র‌্যাব জানায়, র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদক ব্যবসায়ী সাদ্দাম অটোরিক্সায় করে মাদক বিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থলে অপেক্ষা

করেছিল। বিষয়টি জানতে পেরে র‌্যাবের একটি দল নগরীর রাজপাড়া থানাধীন বাজে সিলিন্দা গ্রামস্থ বাশের আড্ডা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে ৬টি প্লাষ্টিকের বস্তায় রক্ষিত ৫৯৪ বোতল দেশীমদসহ মাদক ব্যবসায়ী সাদ্দাম আলীকে আটক করে। আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগর রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team