1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে ২ কেজি হেরোইনসহ গ্রেপ্তার ১ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

রাজশাহীতে ২ কেজি হেরোইনসহ গ্রেপ্তার ১

  • প্রকাশের সময় : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

রাজশাহীর গোদাগাড়ীতে ২ কেজি হেরোইনসহ মাদক কারবারি ইদিলকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। যার আনুমানিক মুল্য ২ কোটি টাকা।

রোববার (৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের চরভূবনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার মৃত বদিউজ্জামানের ছেলে।

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর (সিপিএসসি) মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চরআষাঢ়িয়াদহ ইউনিয়নের চরভূবনপাড়া গ্রামস্থ মাদক ব্যবসায়ী মোঃ ইদিলের বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন মজুদ আছে।

পরে র‍্যাব মাদক কারবারি ইদিলের বসত বাড়ীর চতুরদিক ঘেরাও কালেজন ব্যক্তি বাড়ির ভিতর হতে গেট খুলে পালানোর চেষ্টাকালে র‍্যাবের টিম ১ জনকে হাতে নাতে ঘটনাস্থল রুমের ভিতর আটক করে এবং অপর ১ জন ব্যক্তি গোয়াল ঘরের পিছন দিয়ে কৌঁশলে পালিয়ে যায়।

বসতবাড়ী তল্লাশী করে তার শয়নকক্ষের ভিতরে থাকা স্টীলের বড় ট্রাংকের পিছনে মেঝেতে থাকা ১টি নীল ও ঘীয়ে মিশ্রিত রংয়ের কাপড়ের হ্যান্ড ব্যাগের ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ২কেজি হেরোইন উদ্ধার করে।

পরে গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে র‍্যাব জানান।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team