1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মোরেলগঞ্জে দেশীয় মাছ উৎপাদন বৃদ্ধিতে মৎস্য উপকরণ ও মাছের পোনা বিতরণ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

মোরেলগঞ্জে দেশীয় মাছ উৎপাদন বৃদ্ধিতে মৎস্য উপকরণ ও মাছের পোনা বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
Oplus_4

মোরেলগঞ্জ( বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ মৎস্যচাষে উৎসাহিত করতে মৎস্য উপকরণ ও মাছের পোনা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ( ২ জুলাই) ১২টার দিকে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরের ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় চাষ প্রদর্শনী পুকুরের জন্য এ উপকরণ ও মাছের পোনা বিতরণ করা হয়।

মৎস্য উপকরণ ও মাছের পোনা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবুল্লাহ।
তিনি বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি,পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ জনগোষ্ঠীর আয় বাড়াতে সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাছ চাষ সম্প্রসারণে সবাইকে এগিয়ে আসতে হবে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিত কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার শেফাইনুর আরেফিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.শহিদুল ইসলাম,উপজেলা বিএনপির সহ-সভাপতি এফ. এম. শামীম আহসান, উপজেলা যুবদল সাবেক যুগ্ন আহবায়ক মো.আলী আজিম বাবুলসহ স্হানীয় সুধীজন এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গৃহস্থালি পুকুরে চাষ প্রদর্শনীর জন্য নির্বাচিত উপকারভোগীদের মাঝে তেলাপিয়া ও টেংরা মাছের পোনা এবং মাছ চাষের জন্য প্রয়োজনীয় সাত ধরনের মৎস্য উপকরণ বিতরণ করা হয়।

মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এ কর্মসূচির মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, আধুনিক মৎস্যচাষ প্রযুক্তির সম্প্রসারণ এবং প্রান্তিক মৎস্যচাষিদের উৎপাদন ও আয় বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team