1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মহাদেবপুরে মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্যকর্মীদের সাথে মতবিনিময় সভা - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

মহাদেবপুরে মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্যকর্মীদের সাথে মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলার মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্যকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আবাসিক মেডিকেল অফিসার মো. ইমরুল কায়েস এর সভাপতিত্বে বুধবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সম্মেলন কক্ষে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮ নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক, এমপি ফজলে হুদা বাবুল এর প্রতিনিধি মো. সুলতান মামুনুর রশিদ মামুন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মো.সাজ্জাদ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাহিদ হাসান, ভীমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী রাম প্রসাদ ভদ্র, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সৈয়দ মো. খালেদুজ্জামান, স্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারি প্রকৌশলী ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা এস এম জলিলুর রহমান । এমপি ফজলে হুদা বাবুল উপস্থিত মাঠ পর্যায়ে কর্মরত সকল স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে বলেন সাধারণ জনগণকে ন্যায় নিষ্ঠা এবং সততার সাথে সেবা প্রদান করতে হবে। এছাড়াও তিনি আরো বলেন কর্তব্যরত ডাক্তার ও স্বাস্থ্য কর্মীর বিরুদ্ধে যদি দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team