1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ভারতের উত্তরপ্রদেশে বাসে ট্রাকের ধাক্কায় ১৮ শ্রমিক নিহত - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

ভারতের উত্তরপ্রদেশে বাসে ট্রাকের ধাক্কায় ১৮ শ্রমিক নিহত

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১

ভারতের উত্তরপ্রদেশে বুধবার সকালে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। একটি বাসে ট্রাকের ধাক্কায় রাস্তায় ঘুমিয়ে থাকা ১৮ শ্রমিক নিহত হয়েছেন। ওই শ্রমিকরা রাস্তার ওপরে একটি বাসের সামনে ঘুমিয়ে ছিলেন। সে সময় ট্রাকটি পেছন দিক থেকে দ্রুত গতিতে ধাক্কা দিয়ে যাওয়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্নৌও থেকে ২৮ কিলোমিটার দূরের বারাবানকি জেলায় ওই দুর্ঘটনা ঘটেছে। নিহত শ্রমিকরা বিহারের বাসিন্দা। তারা মঙ্গলবার রাতে হরিয়ানা থেকে এসেছিলেন। সে সময় রাতে বাসটি যাত্রা বিরতি দিলে শ্রমিকরা ওই বাসের সামনেই রাস্তায় ঘুমিয়ে থাকেন।

এই ঘুমিয়ে থাকাই যে তাদের কাল হবে সেটা তারা বুঝতে পারেননি। ঘুমিয়ে থাকার কারণে বাসের পেছন দিকে ট্রাকের ধাক্কা লাগলে কেউই কিছু বুঝে উঠতে পারেননি। এমনকি সেখান থেকে সরে যাওয়ারও সুযোগ পাননি। ফলে দুর্ঘটনায় একসঙ্গে ১৮ জন শ্রমিক প্রাণ হারালেন। এদিকে, দুর্ঘটনায় আহতদের নিকটস্থ হাসপাতালে নেয়া হয়েছে।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team