1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বাসের ধাক্কায় রিকশাতে থাকা মা-মেয়েসহ নিহত ৩ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

বাসের ধাক্কায় রিকশাতে থাকা মা-মেয়েসহ নিহত ৩

  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০

খবর২ ৪ঘণ্টা,  ডেস্ক: আজ রোববার (২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে আশুলিয়ার নবীনগর এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মালেকা বেগম (২৬), তার মেয়ে ফাতেমা বেগম (৪) ও রিকশা চালক জুয়েল রানা (৩৮)।

আশুলিয়া থানার এসআই নুরুল হুদা জানান, মালেকা আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। সকালে ওই এলাকা থেকে একটি ব্যাটারি চালিত রিকশায় করে মেয়েকে নিয়ে নবীনগর যাচ্ছিলেন। পথে মানিকগঞ্জগামী ‘কাবা পরিবহনের’ একটি দ্রুতগামী বাস রিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ে ও চালক মারা যান। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি আরও বলেন, বাসটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় একটি মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team