1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বাঘায় সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৮ - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

বাঘায় সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৮

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বুধবার (৮ জুলাই) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো-উপজেলার বাউসা ইউনিয়নের আড়পাড়া গ্রামের ইন্তা মন্ডলের ছেলে নাঈম ইসলাম (৩০), তেতুলিয়া গ্রামের জয়নুদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (৩০), তেপুকুরিয়া গ্রামের শাহার উদ্দিনের ছেলে মানিকুর রহমান (৩৫), মনিগ্রাম ইউনিয়নের হাবাশপুর গ্রামের মাহবুবুর রহমানের ছেলে মারুফ হোসেন (২০), বাজুবাঘা ইউনিয়নের বাজুবাঘা উত্তর পাড়াা গ্রামের হযরত আলী শেখের ছেলে আব্দুল করিম (৩৫), চকছাতারি গ্রামের আব্দুস সামাদ সরকারের ছেলে সিরাজুল ইসলা (২৯), নাটোরের লালপুরের কেশব মিলকি পাড়াা গ্রামের ওমর কবিরাজের ছেলে কামরুল ইসলাম (৩২), বাগাতিপাড়ার পেড়াবাড়িয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে সোহেল রানা (৩৭)। মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর গ্রামের সাবান মোল্লার ছেলে বাদল মোল্লা (৪৮)। ২০২৫ সালের ২৯ জুন আদালত বাদল মোল্লাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের রায় ঘোষণা করেন। এরপর আসামি গ্রেফতার এড়ানোর ভয়ে আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার পুলিশ তাকে গ্রেফতার করে। বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, আসামিদের দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team