1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দূর্গাপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

দূর্গাপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
‎দুর্গাপুর প্রতিনিধি: দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় রাজশাহী দুর্গাপুরেও নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১ নভেম্বর) সকালে একটি যুব র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরণ এবং সফল যুব উদ্যোক্তাকে ক্রেস্ট ও যুব সংগঠনকে নিবন্ধন সনদপত্র বিতরণ করা হয়।
‎
‎উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা এর সভাপতিত্বে ও জিন্না সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
‎উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার,
‎উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়ীত্ব) রোকনুজ্জামান তালুকদার, উপজেলা সমবায় কর্মকর্তা আজগর আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল ও সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আকবর আলী বাবলু, সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সাবেক সভাপতি গোলাম সাকলায়েন, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মণ্ডল, পৌর বিএনপির সদস্য সচিব আহম্মেদ রেজাউল হক স্বপন, উপজেলা বিএনপির সদস্য জার্সিস হোসেন সোহেল, উপজেলা জিয়া পরিষদের সভাপতি গোলাম মোর্তুজা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমন আহম্মেদ সুমন, পৌর ছাত্রদলের সদস্য সচিব এসএম সাকিব, উদ্যোক্তা সহ যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‎
‎বক্তারা বলেন, যুবরাই দেশের প্রাণশক্তি। এদের ওপর দেশের অনেক কিছু নির্ভর করছে।  মাদক ও জঙ্গিবাদ যেন যুব-সমাজকে বিপথগামী করতে না পারে সেদিকে সকলের নজর দেওয়া প্রয়োজন। যুবসমাজের কর্মযজ্ঞের মাধ্যমেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।
খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team