1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দুর্নীতির শীর্ষে আইনশৃঙ্খলা বাহিনী: টিআইবি - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:২০ অপরাহ্ন

দুর্নীতির শীর্ষে আইনশৃঙ্খলা বাহিনী: টিআইবি

  • প্রকাশের সময় : বুধবার, ৩১ আগস্ট, ২০২২

দেশে গত বছর আইনশৃঙ্খলা বাহিনীর সেবা নিতে গিয়ে সবচেয়ে বেশি মানুষ দুর্নীতির শিকার হয়েছে বলে উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনে।

সংস্থাটি জানিয়েছে, ২০২১ সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কাছে সেবা নিতে গিয়ে দুর্নীতির শিকার হন ৭৪ দশমিক ৪ শতাংশ মানুষ। আইনশৃঙ্খলা বাহিনী বলতে বোঝানো হয়েছে পুলিশ, র‌্যাব, আনসারের মতো বাহিনীগুলোকে।

রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে বুধবার সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে জাতীয় খানা জরিপ প্রতিবেদনের তথ্য তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

টিআইবির প্রতিবেদন অনুযায়ী, সেবাদানে দুর্নীতিতে আইনশৃঙ্খলা বাহিনীর পরই অবস্থান পাসপোর্ট অধিদপ্তরের। এ সংক্রান্ত সেবা নিতে গিয়ে দুর্নীতির শিকার হন ৭০ দশমিক ৫ শতাংশ মানুষ।

এ দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গত বছর এ সংস্থাটির সেবা নিতে গিয়ে ৬৮ দশমিক ৩ শতাংশ মানুষ দুর্নীতির শিকার হন।

এর বাইরে বিচারিক সেবা নিতে গিয়ে দুর্নীতিতে পড়েছেন ৫৬ দশমিক ৮ শতাংশ মানুষ। এ ছাড়া ৪৮ দশমিক ৭ শতাংশ মানুষ স্বাস্থ্য খাতে সেবা পেতে দুর্নীতির শিকার হন।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team