1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে গলায় ফাঁস দিয়ে এক নারীর আত্মহত্যা - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

দুর্গাপুরে গলায় ফাঁস দিয়ে এক নারীর আত্মহত্যা

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

রাজশাহীর দুর্গাপুরে গলায় ফাঁস দিয়ে হনুফা বেগম (৪৫) নামের এক নারী আত্মহত্যা করেছে।

শনিবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টার দিকে সবার অজান্তে বাড়ির উঠানের আম গাছের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

জানা গেছে, উপজেলার আলীপুর গ্রামের বাসিন্দা হনুফা বেগম।পারিবারিক দ্বন্দ্বের কারণে সে আত্মহত্যা করেছে।

আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে ইউপি সদস্য আবুল কালাম আজাদ বলেন, আলীপুর ছাতনী পাড়ার জয়নালের মা হনুফা বেগম ( ৪৫) বাড়ির সবার অজান্তে নিজ বাড়ির উঠানে আম গাছের ডালের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারনে ওই নারী আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। তদন্তপূর্বক পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team