দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে কৃষক-কৃষাণীদের অংশগ্রহণে‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন,এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন।
উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনীর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমিনা, সহকারী কমিশনার (ভুমি) লায়লা নুর তানজু, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মোঃ আব্দুল লতিফ। এছাড়াও উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফরিদ হোসাইন,উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, বিএনপি নেতা জার্জিস হোসেন সোহেল, হাসানুজ্জামান লালটুসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,গণমাধ্যমকর্মী ও স্থানীয় কৃষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
আয়োজিত অনুষ্ঠানে কৃষিখাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, পুষ্টিকর খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিকভাবে লাভবান করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ১০০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। পাশাপাশি একাধিক উন্নত জাতের ফসল ও কৃষিপণ্যের প্রদর্শনীও অনুষ্ঠিত হয়।
না/জ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।