1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ৪টি এস্কেভেটর অকেজো - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:১০ অপরাহ্ন

দুর্গাপুরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ৪টি এস্কেভেটর অকেজো

  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা এলাকায় সরকারি ভিপি (ভেস্টেড প্রপার্টি) জমির টপসয়েল কেটে অবৈধভাবে পুকুর খনন এবং জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত চারটি এস্কেভেটর যান্ত্রিকভাবে অকেজো করা হয়েছে এবং আটটি ব্যাটারি জব্দ করে নিষ্ক্রিয় করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) উপজেলার ঝালুকা এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি ভিপি জমির টপসয়েল কেটে অনুমোদনহীনভাবে পুকুর খনন ও জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ খনন কার্যক্রমে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
লায়লা নূর তানজু জানান, পরিবহনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ঘটনাস্থল থেকেই মাটি কাটার কাজে ব্যবহৃত মোট চারটি এস্কেভেটর যান্ত্রিকভাবে অকেজো করে দেওয়া হয়। পাশাপাশি খননকাজে ব্যবহৃত আটটি ব্যাটারি নিষ্ক্রিয় করা হয়, যাতে পুনরায় অবৈধ কার্যক্রম চালানো সম্ভব না হয়।

তিনি বলেন, “সরকারি জমি দখল, টপসয়েল কাটা, অনুমোদনহীন পুকুর খনন এবং কৃষিজমির শ্রেণি পরিবর্তনের মতো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান ‘শূন্য সহনশীলতা’। যারা এসব কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “অবৈধ খনন কার্যক্রম পরিচালনার অভিযোগে দুর্গাপুর থানায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রশাসনের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ ধরনের কার্যক্রম পরিচালনা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

প্রশাসন জানায়, এ ঘটনায় এর আগে গত (২১ জুন) দুর্গাপুর থানায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ পুকুর খনন, টপসয়েল কাটা এবং জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team