1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ৩ যুবক নিহত - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ৩ যুবক নিহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের বাজিতপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল অরোহী তিন যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের উপজেলার মধ্য পিরিজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাজিতপুর উপজেলার মধ্য পিরিজপুর গ্রামের হাদিউলের ছেলে রাকিব, একই এলাকার মদু মিয়ার ছেলে নূর আমিন ও কিশোরগঞ্জ সদর উপজেরার পুলেরঘাট মতলবপুর গ্রামের আবুল কালামের ছেলে নয়ন।

কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. নাসির উদ্দিন জানান, ভৈরব থেকে একটি মালবাহী ট্রাক কিশোরগঞ্জ যাচ্ছিল। দুপুর দেড়টার দিকে মধ্য পিরিজপুর ইউসুফ আলী মার্কেটের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিন যুবকের মৃত্যু হয়।

বাজিতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটোয়ারী জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team