1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
টিভির অ্যান্টেনা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে বাবা-ছেলের মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ৩০ মে ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

টিভির অ্যান্টেনা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে বাবা-ছেলের মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুন, ২০১৯

খবর ২৪ ঘণ্টা ডেস্ক: গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের কালডাইয়া গ্রামের ঘটনা। এই গ্রামে স্যাটেলাইট টেলিভিশনের কেবল (ডিশ) সংযোগ নেই। খেলা দেখার জন্য এমারত হোসেন(৪৫) ও তার ছেলে মো. সেলিম(২১) একটি কাঁচা বাঁশের খুটির মাথায় অ্যান্টেনা বেঁধে মাটিতে পোঁতার চেষ্টা করছিলেন।

কিন্তু ঠিকমত না হওয়ায় বাঁশটি কাত হয়ে পাশের ৪২০ ভোল্টের বিদ্যুৎ লাইনের ওপর গিয়ে পড়ে। তাতে কাঁচা বাঁশ বিদ্যুতায়িত হয়ে বাবা-ছেলে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়।

এলাকাবাসী ও পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে স্থানীয় সেবা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রাত ৮টার দিকে তাদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এমারত ছিলেন একজন মৌসুমী ফল বিক্রেতা। আর সেলিম স্থানীয় একটি কলেজে লেখাপড়া করার পাশাপাশি এক কারখানায় চাকরি করতেন।

কাপাসিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই বাবা-ছেলের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team