1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ছেলেকে বাঁচাতে গিয়ে বাবাও প্রাণ হারালেন - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

ছেলেকে বাঁচাতে গিয়ে বাবাও প্রাণ হারালেন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

টাঙ্গাইল সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলে নিহত হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) ভোর ৪টার দিকে ঘারিন্দা ইউনিয়নের গোসাইজোয়াইর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- ওই গ্রামের মৃত মাইন উদ্দিনের ছেলে মো. আইনউদ্দিন (৬৫) ও তার ছেলে আনোয়ার হোসেন (৩৩)। আইনউদ্দিন কৃষিকাজ করতেন ও আনোয়ার ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।
তোফায়েল আহমেদ জানান, আনোয়ার হোসেন গতকাল নতুন একটি ব্যাটারি চালিত অটোরিকশা কিনেন। রাতে তার বাড়িতেই চার্জ দিয়ে রাখেন। ভোর চারটায় ব্যাটারিচালিত অটোরিকশার চার্জ খুলতে গেলে আনোয়ার হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। তিনি চিৎকার করলে তার বাবা আইন উদ্দিন গিয়ে তাকে স্পর্শ করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। দুজনের চিৎকারে আনোয়ার হোসেনের মা গিয়ে বিদ্যুতে মেইন লাইন বন্ধ করে দেন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team