1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফাইল ছবি

নিউজ ডেস্ক: দেশের সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, `করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর)’ সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিএসআর সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তাই দেশের সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে।’

বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও মেঘনা গ্রুপ আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘অবারিত সম্ভাবনার দেশ বাংলাদেশ। আমাদের রয়েছে মেধা, উর্বর ভূমি, খনিজ সম্পদ আর সুনীল সমুদ্র। এ সম্ভাবনার সর্বোত্তম ব্যবহারে তরুণ প্রজন্মকে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে আমরাই হব বিশ্বের সেরা দেশ।’

কর্মজীবনে ‘জব স্যাটিসফ্যাকশন’ অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে মন্ত্রী বলেন, কোনও কাজে সন্তুষ্টি না থাকলে তা সবার জন্যই ক্ষতিকর। ভবিষ্যতে কর্মক্ষেত্রে আন্তরিকতা ও সন্তুষ্টির সঙ্গে কাজ করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভূমিকার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘অ্যালামনাইরা তাদের অভিজ্ঞতা, দক্ষতা ও সামর্থ্য কাজে লাগিয়ে কাজ করতে পারেন। তারা নতুন প্রজন্মকে দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেন।’

মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনও জাতীয় উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরী সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুস সালাম এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক ব্যারিস্টার তাসনিম মোস্তফা।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team