1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
৫৭০০টি ফুল এইচডি সিনেমা রাখা যাবে স্যামসংয়ের নতুন মেমোরি কার্ডে - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

৫৭০০টি ফুল এইচডি সিনেমা রাখা যাবে স্যামসংয়ের নতুন মেমোরি কার্ডে

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বর্তমান বাজারের সবচেয়ে বড় এসএসডি স্টোরেজের উৎপাদন শুরু করতে চলেছে স্যামসাং। আইফোনের সবচেয়ে বেশি স্টোরেজ হলো ২৫৬ গিগাবাইট। এবার ১২০টি ২৫৬জিবি আইফোনের স্টোরেজ একটি এসএসডিতে আনতে যাচ্ছে স্যামসাং। ৩০.৭২ টেরাবাইটের এই এসএসডি’র নাম বলা হচ্ছে পিএম১৬৪৩।

আগামী জেনারেশনের সরকারি স্টোরেজ সিস্টেম, স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষা খাতে এই স্টোরেজগুলো ব্যবহার করা যাতে পারে। বর্তমান বাজারের সবচেয়ে বেশি স্টোরেজের এসএসডি ড্রাইভ হবে এটি। বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই স্টোরেজের ক্ষেত্রে স্পিনিং হার্ডডিস্ক ব্যবহার করা হয়। সেখানে হার্ডডিস্ক-এর চেয়ে এসএসডি’র গতি অনেক গুণ বেশি। তবে এই স্টোরেজগুলোর দামও কয়েকগুণ বেশি।

নতুন এই এসএসডিতে ৫জিবি আকারের ৫৭০০টি ফুল এইচডি সিনেমা রাখা যাবে। ২০১৬ সালের মার্চে ১৫.৩৬ টেরাবাইটের এসএসডি সামনে আনে স্যামসাং। আগের চেয়ে দ্বিগুণ ধারণক্ষমতা ও কার্যক্ষমতা রয়েছে নতুন ড্রাইভগুলোতে। প্রতি সেকেন্ডে ২১০০ মেগাবাইট পর্যন্ত সিকুয়েনশিয়াল রিড এবং ১৭০০ মেগাবাইট পর্যন্ত রাইট স্পিড রয়েছে নতুন এসএসডিগুলোর।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team