1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
হেলিকপ্টার-বিমানের সংঘর্ষে নিহত ৫ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

হেলিকপ্টার-বিমানের সংঘর্ষে নিহত ৫

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৯

খবর২৪ঘণ্টা ডেস্ক: ফ্রান্স এবং ইতালির সীমান্তে একটি হেলিকপ্টার এবং একটি ছোট বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

ইতালির উদ্ধার বিভাগ (সিএনএসএএস) এক টুইটে জানিয়েছে, ঘটনাস্থল থেকে আহত দু’জনকে উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।

অস্টা উপত্যকার লা থুইলের কাছে রুটোর গ্লাসিয়ের এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর পরই দুটি হেলিকপ্টারে করে একজন চিকিৎসক এবং উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।

কিভাবে ওই দুর্ঘটনা ঘটল তা এখনও পরিস্কার নয়। তাছাড়া ছোট বিমানটিতে থাকা আরোহীদের সম্পর্কেও সঠিক তথ্য জানা যায়নি।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team