1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সোনাতলায় মাদকসহ দুইজন গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

সোনাতলায় মাদকসহ দুইজন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সোনাতলা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে সোনাতলা উপজেলার গড়ফতেপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তাররা হলেন সোনাতলা উপজেলার গড়ফতেপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে মো. সেলিম (৩০) এবং একই এলাকার তসলিম উদ্দিনের ছেলে মো. আতিক হাসান (২৮)।

ডিএনসি, বগুড়া কার্যালয় সূত্রে জানা গেছে, ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সোনাতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়ার নেতৃত্বে গড়ফতেপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় দুইজনকে গাঁজা ২ গ্রাম ও টাপেন্টাডল ট্যাবলেট ১ পিসসহ গ্রেপ্তার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে সেলিমকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং আতিক হাসানকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকদ্রব্যের অবৈধ ব্যবহার ও বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রশাসনের সহযোগিতায় অভিযান আরও জোরদার করা হবে। মাদক নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

অভিযানে জব্দ করা গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেট বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ডিএনসি।

মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

খবর২৪ঘন্টা/মইসে

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team