1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সুজানগরে জুলাই আন্দোলনের দুই বছর পূর্তি ও শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

সুজানগরে জুলাই আন্দোলনের দুই বছর পূর্তি ও শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগরে জুলাই আন্দোলনের দুই বছর পূর্তি ও আন্দোলনে শহীদদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে সুজানগর উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে স্থানীয় অডিটোরিয়ামে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা- ২ ( সুজানগর ও বেড়া উপজেলা ) আসনের সংসদ সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা জা হাবিব। উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেনন চুন্নু , উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক এ.বি.এম তৌফিক হাসান আলহাজ্ব, পাবনা জেলা ক্রীড়া পরিষদের সদস্য সচিব মাসুদ খন্দকার, উপজেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সদস্য সচিব রিয়াজ উদ্দিন মন্ডল ও উপজেলা ছাত্রদল নেতা এস.এম. আফতাব আহমেদ। প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব উপস্থিত নেতা-কর্মীদের জুলাইয়ের চেতনাকে মনে প্রাণে লালন করে যে কোন অপশক্তিকে প্রতিহত করার পাশাপাশি দেশের সুষম উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানান।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team