1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সুচির আরও ৪ বছরের কারাদণ্ড - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

সুচির আরও ৪ বছরের কারাদণ্ড

  • প্রকাশের সময় : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির আরও চার বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

অবৈধ ওয়াকিটকি রাখাসহ আরও বেশ কয়েকটি অভিযোগে সোমবার (১০ জানুয়ারি) জান্তাশাসিত দেশটির একটি আদালত এই রায় ঘোষণা করেন।

এর আগে গত ৬ ডিসেম্বর ‘গণঅসন্তোষে’ উসকানি ও করোনার আইন ভাঙার দায়ে প্রাকৃতিক দুর্যোগ আইনে সু চিকে ৪ বছরের কারাদণ্ড দেয় দেশটির জান্তা সরকার নিয়ন্ত্রণাধীন আদালত।

উল্লেখ্য, গত বছরের ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী যখন অভ্যুত্থান ঘটিয়ে তার বাড়িতে তল্লাশি চালায় তখন অবৈধ ওয়াকি-টকি পাওয়ার অভিযোগ ওঠে। তবে যারা সু চির বাড়িতে অভিযান পরিচালনা করে তারা কোনো ওয়ারেন্ট ছাড়াই প্রবেশ করে বলে জানা যায়।

এ ছাড়াও সু চির বিরুদ্ধে আরও কয়েকটি বিচারকাজ চলমান। এর মধ্যে সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ গুরুতর।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team