1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সীতাকুণ্ডে আগুনের ঘটনায় বিএম ডিপোর ৮ জনের নামে মামলা - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে আগুনের ঘটনায় বিএম ডিপোর ৮ জনের নামে মামলা

  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুন, ২০২২

চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুনের ঘটনায় বিএম ডিপোর ৮ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৮ জুন) বিকেলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, মঙ্গলবার (৭ জুন) রাতে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ সিদ্দিকী বাদী হয়ে মামলাটি করেন। তবে এই আটজনের নাম প্রকাশ করেনি পুলিশ।

জানা গেছে, আজ বুধবার পর্যন্ত নিহত ৪৪ জনের মধ্যে ২৭ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিস্ফোরণে আহত হয়েছেন দুই শতাধিক। তাদের মধ্যে ৮৮ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বিএম কনটেইনার ডিপোতে আগুনের ঘটনায় কর্তৃপক্ষের অবহেলাজনিত কারণ উল্লেখ করে পুলিশের পক্ষ থেকে ৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে মামলার তদন্তকাজ শুরু হয়েছে।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team