
নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় “কৃষকদের প্রযুক্তি ভিক্তিক ও টেকসই কৃষি পদ্ধতি উদ্ভাবন এবং নারী কৃষকদের জেন্ডার ভিত্তিক সহিংসতা হ্রাস প্রকল্প” বাস্তবায়নের লক্ষ্যে স্টেক হোল্ডারদের সাথে এক সমন্বয় সভা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষক, এনজি প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের নিয়ে এই সভার আয়োজন করে লাইট হাউজ।
সভায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু রায়হান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। সভার শুরুতেই লাইট হাউজের পরিচিতি ও প্রকল্প উপস্থাপন, প্রকল্প কার্যক্রম ও কৃষিতে আইসিটির ইমপ্যাক্ট উপস্থাপনের করেন সফল চাষী প্রকল্পের ডিজিটাল মার্কেটিং স্পেশালিষ্ট এ জেডএম মাহাদী হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুমার কুন্ডু, কসমস এর নির্বাহী পরিচালক মেহনাজ মালা, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কৃষক শামসুল হক, নারী ভোলান্টিয়ার মিশু খাতুন প্রমূখ। সভায় কৃষিতে পরিমিত মাত্রায় সার ও কীটনাশক প্রয়োগের উপর আলোকপাত করা হয়।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।