1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সারিয়াকান্দিতে গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

সারিয়াকান্দিতে গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সারিয়াকান্দিতে গাঁজা সেবনের দায়ে মো. রিমন বাবু (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে উপজেলার দক্ষিণ জোড়গাছা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার রিমন বাবু দক্ষিণ জোড়গাছা এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে।

ডিএনসি বগুড়া সূত্রে জানা যায়, ঘটনার সময় ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সারিয়াকান্দি উপজেলার দক্ষিণ জোড়গাছা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় গাঁজা সেবনরত অবস্থায় রিমন বাবুকে গ্রেফতার করা হয়।

পরে সারিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে উদ্ধার করা আলামত ঘটনাস্থলেই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও মাদকসেবনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা তৈরিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team